আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের ইসলামী প্রজাতন্ত্র দিবস এবং প্রকৃতি দিবসের প্রাক্কালে দেওয়া এক বার্তায়, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতাবা হোসেইনি খামেনেয়ী, ইরানে চাপিয়ে দেওয়া তৃতীয় যুদ্ধের শহীদদের সম্মানে চারাগাছ রোপণ করার জন্য ইরানি জাতির প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি এই কাজটিকে সমৃদ্ধি, আশা এবং ইরানি জাতির অশুভ ও শিশুহত্যাকারী শত্রুদের বিরুদ্ধে একটি জাতীয় জবাবের প্রতীক হিসেবে অভিহিত করেছেন।
এই বার্তাটির বিবরণ নিম্নরূপ:
بسمالله الرحمن الرحیم
هُوَ اَنشَأَََََََََکُم مِنَ الارضِ وَاستَعمَرَکُم فیها
ইরানের বীর জাতি এ বছরের মহিমা ও উদ্দীপনার সাথে নওরোজ উদযাপন করেছে এবং ফারভারদিন ১২, অর্থাৎ ইসলামী প্রজাতন্ত্র ইরান দিবস উদযাপনের পর তারা প্রকৃতি দিবসকে স্বাগত জানাচ্ছে।
যেহেতু নিষ্ঠুর ও নির্মম আমেরিকান এবং জায়নবাদী শত্রু তার নিষ্ঠুরতায় কোনো মানবিক, নৈতিক বা মৌলিক সীমা মানে না এবং এমনকি আমাদের প্রিয় মাতৃভূমির প্রাকৃতিক ও পরিবেশগত পরিসরেও আক্রমণ করে ক্ষতিসাধন করেছে, তাই ইরানের সমৃদ্ধি সম্প্রসারণ এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার যেকোনো পদক্ষেপই একটি যোগ্য ও প্রয়োজনীয় কাজ।
এই কাঙ্ক্ষিত কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম হলো, সকল শহর ও গ্রামের ব্যক্তিরা একে অপরের সাহায্যে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা ও সমন্বয়ে প্রকৃতি দিবস থেকে বসন্তের শেষ পর্যন্ত, বিশেষ করে ফারভারদিন মাসের দিনগুলোতে, ফলবান গাছ রোপণ করবে এবং সেগুলোর প্রয়োজনীয় পরিচর্যা করবে।
আমেরিকান ও জায়নবাদী শিশুহত্যাকারী অমানুষরা শাজারে তাইয়্যেবা স্কুলের শিশুদের নৃশংসভাবে শহীদ করেছে; কিন্তু ইরানি জাতি, সকল শহীদদের, বিশেষ করে তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের শহীদদের উদ্দেশ্যে, তার সমগ্র ভূখণ্ড জুড়ে আশার_চারা রোপণ করবে, যাতে এই চারাগাছগুলোর প্রতিটি আগামী দিনে একটি পবিত্র ও ফলবান বৃক্ষে পরিণত হয়।
ইন শা আল্লাহ
সৈয়দ মোজতাবা হোসেইনী খামেনেয়ী ১২/ফারভারদিন-১৪০৫
Your Comment